জাতীয়

ভেনিস যাবেন না মানুষ, ঢাকাতেই ঘুরতে আসবে

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। ঢাকা শহরে এখনো ৫৩টি খালের অস্তিত্ব আছে। এসব খাল উদ্ধার ও সীমানা নির্ধারণ করতে হবে। এগুলো পুনরায় দখল না হওয়া নিশ্চিত করতে পারলে মানুষ আর ভেনিস যাবেন না, ঢাকাতেই ঘুরতে আসবেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বছিলা এলাকায় লাউতলা খালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটির মো. মেয়র আতিকুল ইসলাম, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্থপতি মোবাশ্বের হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উত্তেজক বড়ি খেয়ে বিকৃত যৌনাচার, স্বামী গ্রেফতার

এর আগে গত রোববার থেকে এই খালের উদ্ধার অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর মধ্যে সোমবার খাল ভরাট করে গড়ে ওঠা অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ করে খালের খননকাজ শুরু হয়।

তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে দুই কোটির বেশি মানুষ বসবাস করে। এই মানুষগুলোর জীবন স্বস্তিদায়ক, সুন্দর ও আনন্দপূর্ণ করতে হলে কয়েকজন মানুষের স্বার্থে আঘাত লাগতে পারে। কারণ, কিছু মানুষ খালের জায়গা দখল করে আছেন। তবে কয়েকজন মানুষের জন্য দুই কোটি মানুষের জীবন অতিষ্ঠ করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ঢাকাকে অবশ্যই তার ঐতিহ্যে ফিরিয়ে আনতে হবে। অতীতে কর্মচারীনির্ভর প্রতিষ্ঠানের কাছে খালের দায়িত্ব ছিল। সেখান থেকে সুফল পাওয়া যায়নি। কারণ, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই খাল জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করার পরিকল্পনা নেওয়া হয়।

আরও পড়ুন: দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা হতাশাজনক

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় দেশের ৩২৮টি পৌরসভার মধ্যে মাত্র ৩৮টা পৌরসভা তাদের কর্মচারীদের বেতন দিত। এখন সব পৌরসভা চলমান বেতন কর্মীদের দিতে পারে। সব প্রতিষ্ঠানের রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। আর্থিক সক্ষমতা অর্জন করে মানুষের কল্যাণকর দায়িত্ব পালন করতে সব প্রতিষ্ঠানকে শক্তিশালী হতে হবে।

তাজুল ইসলাম আরও বলেন, আজকে খাল উদ্ধার পরিদর্শনে আসার কারণ জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণে মেয়র যে কাজ করছেন, সরকার এর সঙ্গে আছে। যত ঝুঁকিই আসুক না কেন, মেয়রকে সহযোগিতা করা হবে। মানুষের কল্যাণে যেখানেই খাল উদ্ধার প্রয়োজন হবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। ঢাকা ওয়াসা থেকে বুঝে পাওয়া খালগুলোতে দৃশ্যমান কিছু পরিবর্তন করে দেখাতে পারলে পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্তের আওতায় থাকা খালগুলোও করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা