শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউট
জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ মোঃ তামিম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মোঃ তামিম হাসান (৮) নামে এক শিশু আইসিইউতে লাইফ সাপোর্টে থাকাকালীন মারা গেছেন। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন। তিনি জানান, তামিমের শরীরের ৩০ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

মৃত তামিম বরগুনা জেলার সদর উপজেলার কাপড় ব্যবসায়ী মোঃ খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় তার মা জেসমিন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ ঘটনায় দগ্ধ জেসমিনের মেয়ে মাহিনুর আক্তার (৭) হাসপাতালে আনার পথে মারা গেছেন।

এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, জেসমিন বেগম (২৮) ও তার ছেলে মোঃ তামিম হোসেন (১১)। সে স্থানীয় মাদ্রাসা ছাত্র ছিল। এ ঘটনায় দগ্ধ মাহিনুর আক্তার (৭) হাসপাতালে আনার পথে মারা গেছেন। তার মৃতদেহ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ায় নানির বাড়িতে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মৃত শিশুটির মামা মোহাম্মদ মামুন মিয়া।

তিনি আরও বলেন গত ১২ দিন আগে জেসমিনের নানী জয়তুননেছা শারীরিক অসুস্থতায় মারা যাওয়াতে বরগুনা সদর থেকে তারা কেরানীগঞ্জে আসছিলেন। বিকেলে কেরানীগঞ্জ থেকে বরগুনায় যাওয়ার সময় রাতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, দগ্ধ জেসমিন বেগমের শরীরে ১২ শতাংশ ও তার ছেলে মোঃ তামিমের শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে বিস্ফোরণের পর পুরো লঞ্চে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। লঞ্চটি ভাসতে ভাসতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরি এলাকার সুগন্ধা নদীর তীরে আটকে যায়। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা