সরকারি ছুটি
জাতীয়

বড়দিনের আগেই তিনদিনের ছুটি

সান নিউজ ডেস্ক: ঈদ, পুজা কিংবা বড়দিন নয়। তবে বড়দিনের আগেই তিনদিনের সরকারি ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবার (১৭ ও ১৮ ডিসেম্বর) দু-দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চলতি বছরে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

তিনদিনের এই টানা ছুটি পেয়ে সরকারি পেশাজীবীরা বেশ খুশি। বড় এই ছুটিকে নানাভাবে কাজে লাগানোর কথা ভাবছেন কেউ কেউ।

ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে।

কেউ আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে বর্তমান বাসস্থান ছেড়ে অন্যত্র যেতে চাচ্ছেন না।

তবে পরিবার পরিজন নিয়ে বিনোদনকেন্দ্রগুলোতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করছেন তারা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা