জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কাশেম মিজি (৩২) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। শনিবার (৯ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় সাতমাথার মদিনা মসজিদ গলিতে এ ঘটনাটি ঘটে।

নিহত কাশেম মিজি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শরীয়তপুর গ্রামের সাত্তার মিজির ছেলে। তবে তিনি বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় থাকতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক এসআই আমিনুল ইসলাম।

নিহতের ভাগিনা সানাউল্লাহর বরাত দিয়ে তিনি জানান, নিহত কাশেম তার ভাই কালু মিজির ওয়ার্কশপে ছোট বেলা থেকেই ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। শনিবার রাতে কাজ করার সময় সেখানে বৃষ্টির পানিতে জায়গাটি ভিজে থাকায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে সেখানে থেকে উদ্ধার করে রাত পৌনে একটায় ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আমিনুল ইসলাম আরও বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্ত শেষে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা