জাতীয়

পরিবেশ মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সভায় মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো.আমীর হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গণসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন ।

সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, দেশের সার্বিক পরিবেশের উন্নয়নের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশের মান উন্নয়নে গৃহীত প্রকল্পের কাজ প্রথম থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। কাজের যথাযথ মান বজায় রাখতে হবে। শব্দদূষণের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা