জাতীয়

‘মাস্ক পরে শিশুকে বুকের দুধ খাওয়ান’

নিজস্ব প্রতিবেদক : হ্যান্ড সানিটাইজড এবং মুখে মাস্ক পরে শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য মায়েদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২ আগস্ট) সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে (জন্মের এক ঘণ্টার মধ্যে) নবজাতকদের মাতৃদুগ্ধ পান করোনোর হার ৭৯ শতাংশ এবং ছয় মাস বয়সীদের মাতৃদুগ্ধ পান করানোর হার ৬৫ শতাংশ। অপরদিকে বিশ্বে নবজাতকদের মাতৃদুগ্ধ পান করোনোর হার ৪৬ শতাংশ। দেশে ২৪ মাস পর্যন্ত শিশুদের বাড়তি খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান করোনোর হার ৮৭ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে মাতৃদুগ্ধ পান করোনোর হার ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশে আনার পরিকল্পনা গ্রহণ করলেও আমরা আগেই এ লক্ষ্য অর্জন করেছি। এ কারণে বিশ্বের ৯৭টি দেশের মধ্যে আমরা প্রথম স্থান অর্জন করেছি।

তিনি আরও বলেন, আমাদের এ অর্জন এসেছে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কারণে। তার ইচ্ছাতেই বৃদ্ধি করা হয়েছে মাতৃত্বকালীন ছুটি, বৃদ্ধি করা হয়েছে ভাতাও যা তাদের নবজাতকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের সব শিল্পপ্রতিষ্ঠানে এখনও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়নি। আমরা চাই দ্রুত এসব কর্ণার স্থাপন করা হোক। অনেক অসাধু প্রতিষ্ঠান মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য হিসেবে প্যাকেটজাত দুধ বাজারজাত করার চেষ্টা করছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

শিল্পকলায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, শুরু ৯ আগস্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিন...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নাইজেরিয়ায় অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সমন্বিত গোয়েন্দা অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে...

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের অংশ

এতে চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং বিপুল পরিমাণ ধুলা ও ধ্বংসাব...

১১ দলীয় ঐক্যজোটের ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  

গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা