জাতীয়

‘আমি ভাইরাল করার ওস্তাদ’

নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর কয়েক দিন আগে র‌্যাবের হাতে গ্রেফতার হন। হেলেনার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়েছে। সম্প্রতি হেলেনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

সেই অডিও ক্লিপে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারিকে বলেন, ‘মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএসে। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি পাঁচ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি অ্যাপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।’

অন্য প্রান্ত থেকে পিএস বলেন, ‘আজকে কি কল করেছিলো ম্যাম?’

হেলেনা বলেন, ‘নানা মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা?’

অন্য প্রান্ত থেকে বলছে, ‘পারভেজের কথা কি বলে?’

হেলেনা বলেন, ‘ওর কথা বাদ। তুমি বলো মাসে এক লাখ করে টাকা দেন। পাঁচ থেকে ছয় মাস পর আপনাকে মালয়েশিয়ার ব্যুরো চিফ বানাইয়া দেবো। আমাদের তো এখন টাকা দরকার, অন্য কোনো কথা নাই। বলবা কি, আমাকে দিয়েন না। অফিসকে দেন।’

ওই অডিও ক্লিপে হেলেনা আরও বলেন, ‘টাকা টুকা দিবে? টাকা দিলে একেবারে ভাইরাল করে দিবো। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ।’

সান নিউজ/এমবি/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা