জাতীয়

শাহজালালে আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ।

তিনি বলেন, বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে দুপুরে বিমানবন্দরের এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা