জাতীয়

প্রণোদনা চান পুস্তক প্রকাশক-বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক : দেশের পুস্তক ব্যবসা খাতে ১ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি। রোববার (১৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

সমিতির সভাপতি মো. আরিফ হোসেন (ছোটন) বলেন, করোনা মহামারির বিরূপ প্রভাব থেকে দেশের অর্থনীতিকে রক্ষার জন্য ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে সরকার ঘোষিত প্রণোদনা বাজেটের তুলনায় আমাদের দাবি যৎসামান্য। জাতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত শিক্ষিত জনগোষ্ঠীর কল্যাণে নিয়োজিত পুস্তক প্রকাশনা খাতকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত এই খাতকে অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য বিনীতভাবে আহ্বান জানাই। আমরা আশা করি, আমাদের বইবান্ধব সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুস্তক ব্যবসায়ীদের এ দাবি মেনে নিয়ে দ্রুত তা কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে তিন দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো:

১। বাংলাদেশের পুস্তক ব্যবসা খাতের জন্য কমপক্ষে এক হাজার কোটি টাকার সহজশর্ত ও স্বল্পসুদে ঋণের বিশেষ প্রণোদনা প্যকেজ ঘোষণা, যা যেকোনো তফসিলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পিকেএসএফ প্রভৃতির মাধ্যমে সমিতির পরামর্শ ও সহযোগিতায় বণ্টন ও প্রদান করা যেতে পারে।
২। প্রায় ছাব্বিশ হাজার পুস্তক ব্যবসায়ী পরিবারের জন্য এককালীন অনুদান বাবদ একশ কোটি টাকা বরাদ্দ, যা ৬৪ জেলার জেলা প্রশাসক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে বিতরণ করতে পারেন।

৩। বিভিন্ন স্কুল কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক ও সৃজনশীল বইয়ের জন পাঁচশত কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়া।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা