জাতীয়

১৪ মে উত্তরের ও ১৬ মে দক্ষিণের মেয়র দায়িত্ব নিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব নির্বাচিত দুই মেয়র পর্যায়ক্রমে আগামী ১৪ মে ও ১৬ মে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

আগামী ১৪ মে (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ১৬ মে (শনিবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান ঝুঁকিপূর্ণ চিন্তা করে বড় কোনো আয়োজন হচ্ছে না।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, ১৪ মে প্রথম করপোরেশন বৈঠক শুরু হবে। ওই দিন থেকে পাঁচ বছর কাউন্ট করা হবে। নব নির্বাচিত মেয়র ওই দিনই দায়িত্ব গ্রহণ করবেন।

ডিএসিসির সচিব মোস্তফা কামাল মজুমদার বলেন, ১৬ মে নব নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর হবে। ওদিন অনুষ্ঠান হবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে করোনা পরিস্থিতির করণে ওই দিন প্রথম করপোরেশন বৈঠক নাও হতে পারে বলে ডিএসসিসি সূত্র জানিয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা