জাতীয়

করোনা ঠেকাতে সরকারি সমন্বয় সেল 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সেল গঠন করেছে। ১ থেকে ৭ জুলাই পর্যন্ত যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার, তা মানাতে এই সমন্বয় সেল গঠন করা হয়েছে। এতে জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোমেনা খাতুন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি।

এই সমন্বয় সেলের কাজ হলো করোনা বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানো এবং মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করা। সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা