ফাইল ফটো
জাতীয়

বনানীতে লেকে তরুণের লাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বনানীতে লেক থেকে রমজান আলী (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণের মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি নুরে আলম মিয়া।

তিনি জানান, রাত নয়টার দিকে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত পৌনে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, লেকের পানিতে একজন ডুবে গেছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এদিকে, বারিধারা ফায়ার স্টেশনের কর্মকর্তা শেখ আবুল বাশার জানান, রাত ৯টার দিকে সংবাদ পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে যায় এবং রাত পৌনে ১০টার দিকে রমজানের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা