জাতীয়
লকডাউন

অবর্ণনীয় জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর লকডাউন। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গণপরিবহনে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

লকডাউনের কারনে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না যাত্রীবাহী পরিবহন, যার কারনে ঢাকায় কর্মরত অফিসগামীদের বেশ বিপাকে পরতে হচ্ছে। চাকরি বাঁচাতে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেও সময়মত অফিস ধরতে পারছেন না অনেকেই। ফলে বাড়ছে চাকরি হারানোর ঝুঁকি।

অফিস শেষে বাড়ি ফেরার সময়ও কর্মজীবীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। ঢাকায় কর্মরত আফজাল হোসেন বলেন ''সারা মাস চাকরি করে যে কয় টাকা পাই, তার সবটাই চলে যাচ্ছে যাতায়াত খরচে। কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতেছিনা!''

গাবতলী-আমিনবাজার এলাকা ঘুরে দেখা যায় আমিনবাজারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়ে ঢাকাগামী গণপরিবহনকে ঘুরিয়ে দিচ্ছে। গাড়ি চলতে না দেওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাতায়াত করছেন। সাধারণ মানুষের কথা না ভেবে হঠাৎ লকড ডাউন আরোপ করায় জনমনে দেখা দিচ্ছে অসন্তোষ ও ক্ষোভ।

গণপরিবহন সংকটের কারনে গাদাগাদি করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে সাধারণ জনগণ, আর এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহন শ্রমিকেরা।

লকডাউনের মাঝে প্রশাসনের চোখের সামনে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেও প্রশাসন অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৭২৭ জন। মৃত্যুবরণ করেছিল ৮৫ জন। একদিনে নতুন শনাক্তের দিক দিয়ে এই সংখ্যা গত ৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি।

সান নিউজ/ এমএইএচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা