জাতীয়

জুনে বাড়ি পাচ্ছে আরও ৫৪ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক : সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে আরো প্রায় ৫৪ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার বাড়ি পাচ্ছে। দেশের ৪৯২টি উপজেলায় এসব নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ পর্যায়ে। প্রথম ধাপে গত জানুয়ারি মাসে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।

মুজিববর্ষে কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা অনুযায়ি আশ্রয়ন প্রকল্পের আওতায় দেশের আরো প্রায় ৫৩ হাজার ৫০০টি পরিবারের মুখে হাসি ফুটবে। বর্ষার ভোগান্তির কথা মাথায় রেখে, আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে আগামী জুন মাসেই নতুন বাড়ি পাবে তারা। ইতিমধ্যে তালিকা চূড়ান্ত হয়েছে। নতুন ঘর বুঝে পাওয়ার অপেক্ষায় দিন গুণছে এসব পরিবার।

দ্বিতীয় পর্যায়ে ঢাকা বিভাগে ৭ হাজার ২৮০টি, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৫১২টি, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৫৬২টি, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯১টি, রাজশাহীতে ৭ হাজার ১৭২টি, খুলনা বিভাগে ৩ হাজার ৯১১টি, বরিশাল বিভাগে ৭ হাজার ৬২৭টি এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৯টি বাড়ি দেয়া হবে ভূমিহীন ও গৃহহীনদের। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।

প্রকল্প পরিচালক জানান, গৃহহীনদের বাড়ি দেয়ার কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়েছে।

বর্ষার আগেই নিজের বাড়িতে উঠতে পারবেন এই আনন্দে দিন গুণছে পরিবারগুলো।

জুন মাসে ঘর পাবে ৫৪ হাজার গৃহহীন পরিবার

ঢাকা বিভাগ ৭,২৮০টি
ময়মনসিংহ বিভাগ ২,৫১২টি
চট্টগ্রাম বিভাগ ১০,৫৬২টি
রংপুর বিভাগ ১২,৩৯১টি
রাজশাহী বিভাগ ৭,১৭২টি
খুলনা বিভাগ ৩,৯১১টি
বরিশাল বিভাগ ৭,৬২৭টি
সিলেট বিভাগ ১,৯৭৯টি

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা