জাতীয়

গবেষণা : দেশে ফেরা প্রবাসীদের ৪৭ শতাংশ বেকার

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি পেশার লাখ লাখ মানুষ। এই তালিকায় রয়েছেন দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকরাও। করোনার ধাক্কায় এমন শ্রমিকদের ৪৭ শতাংশ এখন কর্মহীন রয়েছেন। শুধু তাই নয়; তাদের ২৮ শতাংশ এরই মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।

সম্প্রতি ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির অধীনে করা জরিপভিত্তিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা বলা হয়েছে, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে দেশে ফিরে আসা মানুষগুলোর ৪৭ শতাংশ এখনো আয় উপার্জনের কোনো পথ করতে পারেনি। এরা এখন হয় পরিবারের অন্য সদস্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে নয়তো আত্মীয় পরিজনের কাছ থেকে ঋণ নিয়ে চলছে।

গত শুক্রবার গবেষণাটি প্রকাশ করা হয়। ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের ৫৩ শতাংশ হয় ছোট খাটো ব্যবসা শুরু করেছেন, নয়তো দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তবে এর পরেও দেশে ফেরত ৯৮ শতাংশ প্রবাসী এখনও তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত।

ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির আওতায় মোট ১৩৬০ জন দেশে ফেরা প্রবাসী শ্রমিকের ওপর জরিপটি চালানো হয়। দেশের ৩০ জেলায় মার্চ ও এপ্রিল জুড়ে চলে তথ্য সংগ্রহ ও জরিপের কাজ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৮.০১ শতাংশ এখন গ্রামে বসবাস করছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা