জাতীয়

‘গ্রাজুয়েটদের কাজের সুযোগ করে দিতে হবে’

বিশেষ প্রতিনিধি: কমনওয়েল্থ ডিজিটাল লার্নিং এ দক্ষতা অর্জনকারী গ্রাজুয়েটদের কাজের সুযোগ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

চলমান প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্য ডিজিটাল হয়েছে, সর্বক্ষেত্রে অটোমেশন চালু হয়েছে, এখন দক্ষতা অর্জনের বিকল্প নেই।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চুয়াল প্ল্যাটফর্মে কমনওয়েল্থ অফ লানির্ং এশিয়ান কনভোকেশন-২০২১ এ বিশেষ বক্তার বক্তব্য দেওয়ার সময় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

এছাড়াও কনভোকেশনে মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী ড. ইব্রাহিম হাসান, শ্রীলংকার শিক্ষামন্ত্রী প্রফেসর জি এল পেইরিস কনভোকেশনে আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমনওয়েলথ অফ লার্নিং এর স্পেশাল এডভাইজার ড. নাভিদ মালিক। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কুরসিরার চিফ এক্সিকিউটিভ অফিসার জেফ মেগিঅনকলডা। কনভোকেশন বক্তব্য রাখেন কমনওয়েল্থ অফ লার্নিং এর প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার প্রফেসর আশা কানওয়ার এবং অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কমনওয়েলথ অফ লার্নিং এর এডভাইজার (স্কিল) ড. বাশিরহামাদ শাধরাচ।

টিপু মুনশি বলেন, ই-কমার্স, ডাটা এনালাইসিস, ই-ফার্মিং, ই-এগ্রিকালচার বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে। এজন্য কারিগরি দক্ষতা খুবই প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে উঠে আসা দক্ষ জনশক্তিকে আমাদের কাজের লাগাতে হবে। এতে করে কমনওয়েলথভুক্ত দেশগুলো উপকৃত হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের দক্ষ জনশক্তি তৈরিতে অনলাইনে প্রশিক্ষণ বিপুল সম্ভাবনার সৃষ্টি করেছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এ সুযোগকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে।

ডিজিটাল ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং ইন্টার পার্টনারশিপের মাধ্যমে তা কাজে লাগানো প্রয়োজন। কমনওয়েলথ ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এ অনলাইন ট্রেনিং, করোনা কালে এবং পরবর্তী সময়ে কমনওয়েলথভুক্ত দেশগুলো বেকার জনবলকে কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

কমনওয়েলথ রাষ্ট্র ও সরকার প্রধানদের আসন্ন মিটিংয়ে উল্লিখিত বিষয়ে একটি প্রস্তাবনা বিবেচনার জন্য উপস্থাপন করা যেতে পারে।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সব ক্ষেত্রে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। অতি সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করনের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করেছে।

চলমান মহামারি কোভিড-১৯ এর কারণে নানা চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ। এ মুহূর্তে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একযোগে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা