জাতীয়

মঙ্গলবারও থাকবে তীব্র গরম

নিজস্ব প্রতিনিধি: দেশে বিরাজ করা উচ্চ তাপমাত্রা যেন কমছেই না। প্রায় সব অঞ্চলেই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি দাবদাহ। আগামীকালও (মঙ্গলবার) এমন দাবদাহের কবলে থাকবে দেশ।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামীকালও কিছু এলাকায় দাবদাহ বয়ে যাবে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এসব এলাকায় গড়ে ৩৭ থেকে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অবশ্য ৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল জেলাটিতে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার তথ্যে বলা হচ্ছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ বাতাসের দিক ও গতি ছিল পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আর সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ২৭ শতাংশ।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়াতে দেখা যাচ্ছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সানসিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা