জাতীয়

আ স ম ফিরোজের ঋণ পুনঃতফসিলের স্থগিতাদেশ আপিলেও বহাল

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নিবার্চনের আগে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানি করারও আদেশ দেয়া হয়েছে।

আ স ম ফিরোজের আবেদন নিষ্পত্তি করে রোববার (১৮ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আ স ম ফিরোজের পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুল হক। অন্যদিকে বাউফল মেয়রের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।

আইন অনুযায়ী তিনবারের বেশি কারও ঋণ পুনঃতফসিল করা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটিয়ে ৯ বার করা হয়েছে। এমন দাবি করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিট দায়ের করেছিলেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক। ওই রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ২২ নভেম্বর হাইকোর্ট আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন।

ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আ স ম ফিরোজ। পরে ওই বছরের ২৫ নভেম্বর চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় ওঠে।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা