জাতীয়

‌‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে প্রায় ৮ কোটি হিট

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১৪ এপ্রিল থেকে ৭ দিনের বিধিনিষেধের মধ্যে যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। তবে উদ্বোধনের দিন সকাল থেকেই এ পাস ইস্যু করতে হিমশিম খাচ্ছে পুলিশ। দুই দিনে এ পর্যন্ত মোট ৭ কোটি ৮১ লাখ নাগরিক পুলিশের মুভমেন্ট পাস নেওয়ার জন্য ওয়েবসাইটে ঢুকেছে। এতো সংখ্যক হিটের কারণে ওয়েবসাইটটিতে আবেদনের ধীরগতিও দেখা দিয়েছিল মঙ্গলবার।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়েবসাইটে ৭ কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭ বার। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেনি।

গত দুই দিনে ৩ লাখ ১০ হাজার জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেন। তাদের মধ্যে ২ লাখ ৫০ হাজার জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

এআইজি সোহেল রানা বলেন, অনেকেই সাইটে একসঙ্গে নক করছেন। এজন্য সাইটে কিছুটা ধীরগতি দেখা দেয়। তবে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সাইটের স্পিড বাড়ানোর কাজ করছে।

মঙ্গলবার সকালে উদ্বোধনের পরপরই পুলিশের movementpass.police.gov.bd ওয়েব সাইটটিতে ঢুকতে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। বার বার চেষ্টা করেও অনেকে ওয়েব সাইটে ঢুকতে পারেননি। অনেকে ঢুকতে পারলেও ৫০৪ গেটওয়ে টাইম-আউট বার্তা দেখানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে পাসের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

উদ্বোধনকালে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, মুভমেন্ট পাস ব্যবহার করে নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। তবে এক মোবাইল নম্বর ও গাড়ি নম্বর দিয়ে একবারই পাস নেয়া যাবে। আমরা বিনা প্রয়োজনে কাউকে রাস্তায় দেখতে চাই না। প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং ঘরে ফিরে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা