জাতীয়

প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর চিন্তা

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির অবনতির কারণে বিশ্বের অনেক দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় দেশে আটকে পড়েছেন অনেক প্রবাসী। তবে তাদের কাজে ফেরানোর জন্য সরকার বিশেষ ফ্লাইট চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে মো. শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‌‘বিদেশে কর্ম নিয়ে যাবার অপেক্ষায় যারা আছেন তারা মোটেও চিন্তা করবেন না। আমরা জানি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অন্য দেশগুলো থেকে ফ্লাইট যাবার ক্ষেত্রে অনেকদিন থেকেই বিধিনিষেধ থাকার কারণে আমাদের দেশ থেকে চাহিদা বেড়েছে। আমি নিজে দুই সাপ্তাহ আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে গিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘বর্তমান লকডাউন একটি বার্তা যেখানে সবাইকেই অংশ নিতে হচ্ছে এবং কষ্ট হলেও এটা মানতেই হবে। তবে কয়েকদিনের মধ্যেই আমরা শুধু প্রবাসী ভাই-বোনদের কাজে যোগদানের (ফেরার নয়) জন্য বিশেষ ব্যবস্থা চালু করবো।’

তিনি আরও বলেন, ‘আপনারা ধৈর্য ধরে থাকবেন। কারও যোগদানে কয়েকদিন দেরি হলেও আমরা তা সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিতে পারবো।’

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা