জাতীয়

‘ইফতার এবং সাহরীতে পানি সরবরাহ নিশ্চিতের নির্দেশ’

নিজস্ব প্রতিবেদক: ইফতার এবং সাহরির সময় পর্যাপ্ত পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসাসহ দেশের সকল ওয়াসার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সকল ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, ইফতার এবং সাহরিতে মানুষ যাতে ঠিকমতো পানি পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোক্রমেই পানি সরবরাহে বিঘ্ন ঘটানো যাবে না। পানি সরবরাহে মানুষের নেতিবাচক প্রক্রিয়া যেন না আসে সেদিকে নজর দিতে হবে।এছাড়া করোনা মহামারির কারণে পানির বাড়তি চাহিদা থাকায় পানির যেন সংকট তৈরি না হয় সেদিকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি ।

এসময় সকল ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ পবিত্র রমজান মাস এবং করোনা মহামারিতে পানি সরবরাহে বিশেষ উদ্যোগ গ্রহণ করার কথা স্থানীয় সরকার মন্ত্রীকে অবহিত করেন। গৃহীত এসব উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, ওয়াসার সেবা থেকে মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না ।

তাজুল ইসলাম জানান, ঢাকাসহ অন্যান্য শহরে এক সময় ৬০ ভাগ পানিও সরবরাহ করা সম্ভব হতো না। কিন্তু বর্তমানে শুধু শহরে নয় সারাদেশে প্রায় শতভাগ গুণগত ও মানসম্পন্ন পানি সরবরাহ করা হচ্ছে। আজ দেশে কোনো পানির সংকট নেই। দেশে ভবিষ্যতে পানির চাহিদা বিবেচনায় নিয়ে ঢাকা-রাজশাহী ওয়াসাসহ সকল ওয়াসা বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে বলেও জানান মন্ত্রী।

সরকার কোভিডের দ্বিতীয় ঢেউয়ের তীব্রতার কারণে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করে যথাযথ স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে। কোনো অবস্থাতেই উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখা যাবে না ।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে সাধারণ মানুষের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং হাত ধোয়ার জন্য সাবান ও পানির স্টেশনসহ অন্যান্য সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সাননিউজ/ এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা