জাতীয়

ঢাকা-চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে হেফাজতের নেতাকর্মীদের ইট-পাটকেল ছোড়ার ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি তালশহর এলাকায় আসার পর হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছুড়ে।

এর ফলে নিরাপত্তাজনিত কারণে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সোনারবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেওয়া হচ্ছে। এ ছাড়া ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলছে। হরতালের কারণে জেলা শহরেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যায়নি। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে এবং বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন হরতালকারীরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা