জাতীয়

বাংলাদেশ নিয়ে সব নেতিবাচক প্রচার অসাড় প্রমাণিত: প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে সব নেতিবাচক প্রচার অসাড় প্রমাণিত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারপ্রধানের ধারণকৃত ভাষণটি সম্প্রচার শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ফেসবুকে বিভিন্ন পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে ভাষণটি সম্প্রচার করা হচ্ছে।

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মহান শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ যাদের ত্যাগে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে তাদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সরকারপ্রধান।

এর আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা