জাতীয়

গ্রামীণফোনের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণফোনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে নতুন দিন ধার্য করেছে আদালত। গ্রাহকদের তথ্য প্রতারক চক্রের কাছে পাচারের অভিযোগে করা এই মামলার প্রতিবেদন জমা দেয়ায় জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করে বৃহস্পতিবার (২৫ মার্চ) এই আদেশ দেয়া হয়েছে।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ায় দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করার পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন। গত ১৫ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের করে পুলিশ।

মামলাসূত্রে জানা গেছে, প্রতারক চক্রটির কাছে গ্রামীণফোনের কিছু অসৎ কর্মচারী গ্রাহকদের সিম নিবন্ধনের তথ্য থেকে নানা ধরনের তথ্য দীর্ঘদিন ধরে পাচার করে আসছিল। পরে ওই চক্রটি গোপন তথ্য ফাঁস করার ভয় দেখাত সমাজের উঠতি বয়সের ধনাঢ্য ব্যক্তিদের। চক্রটি তাদের বলতো- আপনার গোপন তথ্য আমাদের কাছে আছে। আমাদের টাকা না দিলে এসব তথ্য ফাঁস করে দেব।

পুলিশ আরও জানায়, সামাজিকভাবে হয়রানি ও মর্যাদাহানির ভয়ে অনেকে তাদের অর্থ দিতে বাধ্য হতেন। এভাবে তথ্য দিয়ে ব্ল্যাকমেইলিং করে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিত। মূলত বিটিআরসির নীতিমালা ভেঙে গ্রাহকদের তথ্য পাচার করায় গ্রামীণফোনের বিরুদ্ধে এই মামলা করা হয়।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা