জাতীয়

আজও রাজধানীতে গ্যাসের সরবরাহ কম থাকবে

নিজস্ব প্রতিবেদক : এলএনজির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তারা।

বুধবার (২৪ মার্চ) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এজন্য ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করতে পারছে না তারা। এ অবস্থায় বৃহস্পতিবার ২৫ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

হঠাৎ করেই এলএনজি সরবরাহ কমে যাওয়ায় বুধবার সকাল থেকে ঢাকা মহানগরীর প্রায় সব এলাকায় কম-বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও একেবারেই গ্যাস ছিলো না, আবার কোথাও চুলা জ্বললেও চাপ এত কম ছিলো যে, রান্নার উপায় ছিলো না।

এর আগে গত সোমবার (২২ মার্চ) রাতে আমিনবাজারে রাস্তা মেরামত করতে গিয়ে তিতাসের সিটি গেটে গ্যাসের পাইপলাইন ছিদ্র করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ।

এতে ধানমন্ডি, মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে মেরামতের কাজ শুরু করলে মঙ্গলবার (২৩ মার্চ) দিনগত রাত থেকে অল্প অল্প করে গ্যাস আসতে শুরু করে। কিন্তু মেরামতের কাজ শেষ না করা এবং একইসঙ্গে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে বুধবার সকাল থেকে আবারও ঢাকা মহানগরীরর প্রায় সব এলাকায় আবারও গ্যাস সংকট দেখা দেয়।

এখন গ্যাসের চাহিদা গড়ে প্রায় ৩৫০০ মিলিয়ন ঘনফুট। আগে থেকেই চাহিদার তুলনায় সরবরাহ হচ্ছে গড়ে ২৯০০ মিলিয়ন ঘনফুটের মতো। অর্থাৎ আগে থেকেই ঘাটতি ছিল ৬০০ মিলিয়ন ঘনফুট।

এদিকে মঙ্গলবার এলএনজির সরবরাহ ছিল ৬৪০ মিলিয়ন ঘনফুট, বুধবার তা কমে দাঁড়িয়েছে ৫৭০ মিলিয়ন ঘনফুটে। ফলে ৬০০ মিলিয়ন ঘাটতির সঙ্গে আরও প্রায় ৭০ মিলিয়ন ঘনফুট যুক্ত হওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

এলএনজি সরবরাহের বিষয়ে জানতে চাইলে এলএনজি সেলের এক কর্মকর্তা জানান, আমাদের সরবরাহ কিছুটা কমেছে। এখন গড়ে ৬০০ মিলিয়নের মতো আমরা সরবরাহ করতে পারছি। আগামী শুক্রবার থেকে সরবরাহ বাড়তে পারে। বেশকিছু কার্গো এসে পৌঁছাবে। ফলে ৭৫০ মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ করতে পারবো বলে আশা করছি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা