জাতীয়

বঙ্গবন্ধুর তর্জনী-জার্সি পরিহিত ছবি প্রদর্শন আজ

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ‘আন্তঃওয়ার্ড ক্রীডা প্রতিযোগিতা-২০২১’ এর চূড়ান্ত পর্বের খেলা আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানেই চমক হিসেবে মাঠে থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় তর্জনীর প্রদর্শনী। এছাড়াও দেখা যাবে শিরোপা হাতে জার্সি পরিহিত তরুণ শেখ মুজিবুর রহমানের ছবি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় এই তর্জনীর উচ্চতা হবে ৫০ ফুট যা এযাবতকালে দেশের সবচেয়ে বড় তর্জনী। চূড়ান্ত খেলার মূল মঞ্চের পাশেই এই তর্জনী প্রদর্শিত হবে।

চূড়ান্ত খেলায় তর্জনী প্রদর্শন প্রসঙ্গে ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদ বলেন, জাতির পিতার তর্জনীর ইশারায় আমরা পেয়েছি স্বাধীনতা, আমরা পেয়েছি মুক্তি। তাই এই তর্জনী আমাদের অনুপ্রেরণা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির পিতার সবচেয়ে বড় তর্জনী প্রদর্শনের মাধ্যমে ডিএসসিসি আয়োজিত প্রথম আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতাকে সবার মাঝে আরো বলিষ্ঠভাবে উপস্থাপন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং তর্জনীর নকশাকার আসাদুজ্জামান আসাদ বলেন, যে তর্জনীর আবেদনে একটি নিরস্ত্র জাতি সশস্ত্র জাতিতে পরিণত হয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, জাতির পিতার সেই তর্জনীর আবেদন চিরস্থায়ী। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ ফুট উচ্চতা বিশিষ্ট তর্জনী প্রদর্শনের মাধ্যমে আমরা স্বাধীনতাকামী বঙ্গবন্ধুর পাশাপাশি ক্রীড়ামোদী বঙ্গবন্ধুকে সবার মাঝে বিশেষত তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছি।

এছাড়াও চূড়ান্ত পর্বের চমক হিসেবে উপস্থাপন করা হবে খেলোয়াড় বঙ্গবন্ধুকে। শিরোপা হাতে জার্সি পরিহিত তরুণ শেখ মুজিবুর রহমানকে নিয়ে অংকিত সাদা-কালো ছবিটি থাকবে মূল মঞ্চের পাশে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন জনি রং-তুলির ক্যানভাসে খেলোয়াড় বঙ্গবন্ধুকে এই ছবিতে ফুটিয়ে তুলেছেন।

পুরো প্রতিযোগিতায় ফুটবল খেলার সমন্বয়কের দায়িত্ব পালনকারী ও ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর বলেন, ডিএসসিসির মেয়র মহোদয়ের উদ্যোগে এবং তারই নেতৃত্বে আমরা প্রথমবারের মতো ৭৫টি ওয়ার্ড নিয়ে এই আয়োজন করেছি। আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে যে সাড়া ও ক্রীড়ামোদীদের মধ্যে যে জাগরণ আমরা দেখতে পেয়েছি, তা আগামী দিনে আরো বড় পরিসরে আয়োজনের প্রত্যাশাকে অনুপ্রাণিত করবে।

সোমবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে ৪ নম্বর ওয়ার্ড বনাম ১১ নম্বর ওয়ার্ডের মধ্যকার ক্রিকেটের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ফুটবলের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২১’ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা