জাতীয়

রাজধানীতে হেফাজত নেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি জসিমউদদীনকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার লালবাগ শাহী মসজিদের গেইটে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর কর্মস্থল লালবাগ মাদরাসা থেকে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন তিনি। এসময় দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুফতি জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মুফতি জসিমউদদীন লালবাগ মাদরাসার প্রবীণ মুহাদ্দিস ও পরিচালনা কমিটির সদস্য। তিনি ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতি ফজলুল হক আমিনির মেয়ের জামাই।

হেফাজতে ইসলাম কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ আলাদা আলাদা বিবৃতিতে এ ঘটনার তীব্র জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা