জাতীয়

টিকা নিয়ে ভয় কেটে গেছে: স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক : করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে যে ভয়-ভীতি ছিল, তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

তিনি বলেছেন, টিকা নিতে আরো মানুষ আসবে। ফেব্রুয়ারির শেষে কোভ্যাক্সের ১ লাখ ৩১ হাজার টিকা আসবে। যা বিনামূল্যে পাওয়া যাবে। ভয় দূর হচ্ছে।

মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজের টিকাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এবিএম খুরশিদ আলম।

নিবন্ধন নিয়ে জটিলতা নেই দাবি করে স্বাস্থ্য সচিব বলেন, ভয় ভীতি দূর হচ্ছে। টিকা দেয়ার ঝামেলা নেই। গতকাল (সোমবার) পর্যন্ত ৭৮ হাজার টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ভ্যাকসিন নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৬ লাখ মানুষ।

দেশের বিভিন্ন স্থানে টিকার অপচয় সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ১০ ভাগ অপচয় ধরেই টিকা আনা হয়েছে। এ পর্যন্ত তা পেরোয়নি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা