জাতীয়

ই-প্রকিউরমেন্টে জনগণের অংশগ্রহণ বাড়বে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “ই-প্রকিউরমেন্ট ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়বে ও স্বচ্ছতা নিশ্চিত হবে।” মঙ্গলবার (৫ জানুয়ারি) বিচারকদের তৃতীয় ই-প্রকিউরমেন্ট বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “জাতির পিতা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্য আমাদের সীমিত সামর্থ্যের যথাযথ ব্যবহার প্রয়োজন। বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র পরিণত হওয়ার লক্ষ্যে সরকার ডিজিটাল পদ্ধতিতে দ্রুত এবং সহজে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার কাজ চালিয়ে যাচ্ছে। রাষ্ট্র ব্যবস্থায় ই-গভর্নেন্স ধারণা চালু করার পাশাপাশি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল পদ্ধতিতে নিজেদের কর্ম সম্পাদনে উদ্বুদ্ধকরণে সরকার বদ্ধপরিকর।”

আনিসুল হক বলেন, “এসডিজির অন্যতম লক্ষ্যমাত্রা হলো সাসটেইনেবল ই-গভর্নেন্স ই-প্রাকিউরমেন্ট। সরকারি ক্রয় ব্যবস্থাকে অধিক স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে গত ১০ বছরে সরকারি ক্রয় কার্যক্রমে নানা সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি ক্রয়ে ই-প্রাকিউরমেন্ট পদ্ধতি চালু হয়েছে। যার মাধ্যমে দক্ষতা, স্বচ্ছতার পাশাপাশি বেড়েছে প্রতিযোগিতা। বিচারকদের বিচারের পাশাপাশি বিভিন্ন সরকারি ক্রয় কাজের সঙ্গে জড়িত থাকতে হয়। যে প্রশিক্ষণ শুরু হচ্ছে তার মাধ্যমে বিচারকগণ সরকারি ক্রয় সংক্রান্ত আইনি কাঠামো, আধুনিক সরকারি ক্রয় ববস্থার সাংগঠনিক ব্যবস্থাপনা, পাবলিক প্রকিউরমেন্টের বিভিন্ন ধাপ এবং প্রকিউরমেন্টের প্লান ও প্রোসেস বিষয়ে মৌলিক ধারণা পাবেন।”

তিনি বলেন, “বিদ্যমান আইন ও বিধিমালা সঠিকভাবে অনুসরন করে দক্ষতা ও স্বচ্ছতার সাথে সময়মতো সরকারি ক্রয় কার্যাবলি সম্পাদন করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়। দুর্নীতি দূর করে সকল সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণে বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। অনেকসময় এনালগ পদ্ধতিতে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে দুর্নীতির সুযোগ থাকে। সরকারের ই-প্রকিউরমেন্ট দুর্নীতি হ্রাস করবে। দ্রুত সময়ে সঠিক আইটেম সঠিক দামে পাওয়ার ক্ষেত্রে প্রকিউরমেন্টের গুরুত্ব অপরিসীম। বিচারবিভাগসহ দেশের সকল সেক্টরে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়বে ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করি।”

আইনমন্ত্রী বলেন, “শুধু সরকারি ক্রয়ের মধ্যে এই ট্রেনিং সীমাবদ্ধ থাকবে না। যখন বিচারকরা প্রশিক্ষণে এসেছে তাদের মনে রাখতে হবে সরকারি অফিসে যে দুর্নীতি হতে পারে এবং দুর্নীতি দমন কমিশন যেসব মামলা করতে পারে সেখানেও কিন্তু ই-প্রকিউরমেন্টের কথাটা আসতে পারে। এবং বিচারিক কাজে তখন এই প্রশিক্ষণ কাজে আসবে।”

সান নিউজ/এমএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহ...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা