জাতীয়

অভিযোগ সাপেক্ষে যে কাউকে নোটিশ দিতে পারে দুদক

নিজস্ব প্রতিবেদক : কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোটিশ দেয়ার এখতিয়ার আইনগতভাবেই দুদকের রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দেয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিতে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পূর্ণাঙ্গ অনুলিপি পেয়েছি। রায়ে আদালত উল্লেখ করেছেন নোটিশটা একটা রিকোয়েস্ট। এতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৌলিক অধিকার খর্ব হয়নি। এ নোটিশ কমপ্লাই করা উচিত। আর এ নোটিশ কমপ্লাই করার জন্য ২৭ জানুয়ারির মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, দুর্নীতি বিষয়ে যে কোনো অভিযোগ পেলে অভিযোগের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়ার আইনি এখতিয়ার রাখে দুদক।

দুদক আইনের ২২ ধারায় বলা হয়েছে, দুর্নীতি বিষয়ক কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলাকালে কমিশন যদি মনে করে যে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বক্তব্য শোনা প্রয়োজন, তাহলে কমিশন উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেবে।

গত ৩ ডিসেম্বর বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, জেড আই খান পান্না, সালাহ উদ্দিন দোলন, সুরাইয়া বেগম, মাহবুব শফিক।

এরআগে গত ২৮ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়। ওই চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অবস্থায় উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য দেয়ার লক্ষ্যে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় রেকর্ডপত্র/কাগজপত্রসহ দুদকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এর বিরুদ্ধে রিট করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আবেদনে নোটিশের কার্যক্রম স্থগিত চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। আবেদনে স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, দুদকের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) এবং উপ-পরিচালককে (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) বিবাদী করা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

তামিলনাড়ুর ক্রিকেটারকে জরিমানা

ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা