জাতীয়

আগুনে পুড়লো অর্ধশতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কালশী বস্তির আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে তার আগেই সেখানে পুড়ে যায় ছোট বড় ৬০-৭০টি ঘর।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ২ টায় মিরপুরের সেকশন ১১ এর আদর্শনগর খিচুড়ি পট্টির বস্তিটিতে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার পরপরেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে।

এই বস্তিতে যখন আগুন লাগে, তখন শ্রমজীবী মানুষরা বেশিরভাগই ছিলেন কর্মস্থলে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসে ঘরের মালামাল বের করতে পেরেছে খুবই কম সংখ্যক। বাঁশ ও কাঠের ফ্রেমে টিনের ঘরগুলো সব পুড়ে যায়।

বস্তির এক বাসিন্দা জানায়, বাসার পাশে চায়ের দোকানে ছিলাম। আগুন লাগার কথা শুনে গিয়ে দেখি সবাই দৌড়াদৌড়ি করছে। পরে ঘর থেকে কিছুই বের করতে পারলাম না।

র‍্যাব জানায়, এই বস্তিতে ২৮২টি পরিবার থাকতো। বস্তির পাশে টিনশেড হাফ বিল্ডিংগুলো কেবল অক্ষত আছে। বাকি সব পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় ও বস্তিবাসীরাও আগুন নেভাতে সহায়তা করে। তবে পাশাপাশি ঘর থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা