জাতীয়

কক্সবাজারসহ ১১ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার ও নারায়ণঞ্জসহ দেশের ১১টি জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) জারি হওয়া ওই প্রজ্ঞাপনে জানা যায়, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলায় নিয়োগ পেয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ জেলায় নিয়োগ পেয়েছে বরগুনা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুর রহমানকে বরগুনা জেলা প্রশাসক, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত থাকা উপসচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ এনএম ফয়জুল হককে বাগেরহাট জেলার প্রশাসক, অঞ্জনা খান মজলিসকে চাঁদপুর জেলা প্রশাসক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. আনোয়ার হোসেন আকন্দকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বরিশাল জেলা প্রশাসক হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জসিম উদ্দিন হায়দার। বান্দরবান জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্স সচিব (উপসচিব) বেগম ইয়াসমিন পারভীন তিবরিজি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. জাহাঙ্গীর হোসেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা