জাতীয়

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। তিনি বর্তমান চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন।

বদলির আদেশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যাপক নেহাল বলেন, ‘বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ও দ্রুততম সময়ে এইচএসসির ফলাফল প্রকাশ একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করেই দায়িত্ব নেব যাতে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হয়।’

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সার্বিক বিষয়ে বিস্তারিত মন্তব্য করবেন বলেও জানান তিনি। অধ্যাপক নেহাল আহমেদ ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা