জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জন্য এক বড় অর্জন হবে। শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সঙ্গে আরএনপিপি এলাকা পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের উপকারের জন্য আমরা পারমাণবিক প্রযুক্তির ব্যবহারে সোচ্চার। পারমাণবিক মারণাস্ত্র বন্ধে শুরু থেকেই আমরা সমর্থন দিয়ে আসছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন বলেই এ প্রকল্প শুরু করেছেন। কারণ আপনারা জানেন অনেকেই নেতিবাচক বক্তব্য দিয়েছিল।

ভারত-চীন উত্তেজনা নিয়ে প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, অন্যদের রেষারেষিতে আমরা নেই। আমরা আমাদের দেশের স্বার্থ ও মঙ্গলের জন্য যা যা ভালো তাই করবো। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব রাখবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও ঐতিহাসিক বন্ধু। এটি অত্যন্ত দৃঢ় এবং এখন আমরা সম্পর্কের সোনালি অধ্যায় পার করছি।

তিনি বলেন, চীনও আমাদের বড় বন্ধু এবং চীনারা বাংলাদেশকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহায়তা করছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, বাংলাদেশ শান্তি চায়, আমরা উন্নয়ন চাই। শান্তি ছাড়া উন্নয়ন হয় না।

তিনি বলেন, বাংলাদেশ এরই মধ্যে ভুটান ও নেপালের মডারেটরের ভূমিকা পালন করেছে। ভারতের সঙ্গে আলোচনা ও কথা বলতে আমরা সহায়তা করছি। বাংলাদেশ অন্যের উপকার করা জাতি।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হওয়া বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর অন্যতম একটি হলো আরএনপিপি। প্রকল্পটিতে সর্বশেষ প্রজন্মের ৩+ভিভিইআর ১২০০ চুল্লির দুটি ইউনিট থাকবে। এর মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট।

সান নিউজ/রাকিব/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা