জাতীয়

গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি ও উন্নয়ন বোর্ড আইন মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : সামরিক শাসনামলের দ্য গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি অর্ডিন্যান্স-১৯৭৫-কে ২০২০ এবং উন্নয়ন বোর্ড আইনসমূহ (বিলুপ্তকরণ) আইন, ২০২০ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন করে কোনো বিধান এরমধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আইনের উল্লেখযোগ্য দিক নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গান্ধী ট্রাস্টি একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে।

আইনের বিধানাবলি অনুযায়ী স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর বোর্ডের কাছে থাকবে। সরকার একজন চেয়ারম্যান নিয়োগ দেবেন এবং ৬ জন ট্রাস্টি মিলে ৭ জনের বোর্ড হবে। আনোয়ারুল ইসলাম জানান, এ বোর্ড জনগণকে শান্তি ও সম্প্রীতিতে জীবন-যাপন, সাবলম্বী করতে সক্ষম করে এমন প্রশিক্ষণ দেবে, সুতাকাটা, বুনন, মৎস্য চাষ, কুঠির শিল্প প্রতিষ্ঠান, বিধবা-এতিম-দুস্থদের জন্য বাসস্থান নির্মাণ এসব কাজের মধ্যে কার্যাবলি সীমাবদ্ধ থাকবে।

বোর্ডের একটি তহবিল থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারসহ অন্যান্য উৎস থেকে তারা তহবিল সংগ্রহ করবে।

উন্নয়ন বোর্ড আইনসমূহ (বিলুপ্তকরণ) আইন, ২০২০ : মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দ্য ডেভেলপমেন্ট বোর্ড ল’ অর্ডিন্যান্স-১৯৭৬ অনুযায়ী ডিভিশনাল ডেভেলপমেন্ট বোর্ড, জেলা ডেভেপমেন্ট বোর্ড, হাওর ডেভেলপমেন্ট বোর্ড ইত্যাদি থাকবে না। এটা বাংলায় নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা