জাতীয়

বিমানবন্দরে প্রায় ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করেছে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এভসেক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ হাজার ৯০০ পিস উদ্ধার করে এভসেক। গার্মেন্টস পণ্যের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা ছিল।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ- উল আহসান শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ তথ্য জানান। তিনি বলেন, রপ্তানি কার্গোর নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় বিমানবন্দরের এভসেক সদস্যরা গার্মেন্টস পণ্যের সঙ্গে আনুমানিক ৩৮ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করেন।

এই চালান কোথায় যাচ্ছিল বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা