সংগৃহীত
জাতীয়

বিরোধী দলের ভাষা স্বৈরাচারের মতো : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বর্তমান বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া বিএনপি সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন বিরোধী দল সরকারের সমালোচনা করতে পারে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলতেন, তারাও সেই ভাষায় কথা বলছে—করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না। এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়।’

তিনি বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করছে। সরকার ব্যর্থ হলে বিরোধী দলের সমালোচনা করার সুযোগ রয়েছে। কিন্তু সরকার কাজ শুরু করার আগেই আন্দোলনে নামা গণতন্ত্রের ভাষা নয়। সবাইকে গণতন্ত্রের ভাষায় কথা বলা এবং জনগণের প্রতিনিধিদের কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের প্রশাসনিক সংকটের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংকটে থাকা প্রশাসনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। তবে এত বড় একটি ব্যবস্থাকে স্বল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থা ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

ফখরুল বলেন, ফ্যাসিবাদী শাসনের পর দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। তাঁর দাবি, ওই সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা, ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে। বর্তমান সময়ে দেশে সেই পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

দেশের জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশে কোনো গ্যাস ও তেলের খনি অনুসন্ধান করেনি এবং বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর তেল ও গ্যাসের কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কূপ খননের জন্য টেন্ডারও হয়েছে বলে জানান তিনি।

বিদেশ থেকে তেল ও গ্যাস আমদানির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে দেশের তেল-গ্যাস আমদানিতে ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সরবরাহ কিছুটা কমলেও দেশে চরম জ্বালানি সংকট দেখা দেয়নি বলে মন্তব্য করেন তিনি। দেশে বিদ্যমান সংকট অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বেড়েছে। তবে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকরা অনেক বিষয় লিখতে পারেননি। এখন গণমাধ্যমে সাংবাদিকরা ইচ্ছামতো লিখতে পারছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করছে। এসব নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে কাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ক্ষমতাকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান।

লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে রংপুর অঞ্চলের ২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ২৫টি চায়ের দোকান হস্তান্তর করা হয়। এ সময় রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

চুলের আগা ফাটা রোধে করণীয়

চুল সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে অনেকেই নানা ধরনের পণ্য ব্যবহার করেন। তবে সব পণ...

পিকেকের হাজারো যোদ্ধাকে শর্তসাপেক্ষে ক্ষমার পথে তুরস্ক

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাজার হাজার যোদ্ধাকে শ...

ফিফাকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যে তার পাশে দাঁড়িয়ে...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার  ৪৮৪ 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জ...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা