বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহিত
জাতীয়

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জ্বালানি খাতে সহযোগিতার মাধ্যমে সংকট নিরসনে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং গ্যাস সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।

জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়ার মতো দেশের সহযোগিতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা