ছবি: সংগৃহিত
জাতীয়

নতুন কুঁড়ির প্রথম আসরে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল ও ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল।

সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিকাল ৪টায় ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এই বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। এরপর তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করবেন। এ ছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম স্বাগত বক্তব্য দেবেন। এরপর বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠান শেষে গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের পর তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ হতে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর ধাপে ধাপে রাজধানীর ঢাকার কয়েকটি ভেন্যুতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা