সংগৃহিত ছবি
জাতীয়

বায়ুদূষণের দায়ে ৬ ইটভাটা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে, পাঁচটি অবৈধ ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়। আরও একটি ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়। বায়ুদূষণের দায়ে সংশ্লিষ্টদের ৪৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে সরকার মরিয়া নয়

রোববার (৯ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ, কুমিল্লা, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮টি মামলা দায়ের করে।

ঢাকা মহানগরের উত্তরা এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে মোহাম্মদপুর, লালমাটিয়া ও আফতাবনগরে তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সাতটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়। সূত্র: পিআইডি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা