বিজ্ঞান

৮শ বছর পর বৃহস্পতি-শনির কাছাকাছি অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি জানিয়েছে, ২১ ডিসেম্বর বৃহস্পতি ও শনি এতটা কাছাকাছি চলে আসবে যে গ্রহ দুটিকে দেখে যুগ্ম গ্রহ বলে বিভ্রম হতে পারে অনেকের। আগামী ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সৌরমণ্ডলের দুই বৃহত্তম গ্রহ বৃহস্পতি ও শনি একে অপরের এতটা কাছাকাছি চলে আসবে যে প্রায় ৮০০ বছরে গ্রহযুগলকে এতটা কাছাকাছি অবস্থানে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটির পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক তথা জ্যোতির্বিদ প্যাট্রিক হার্টিগান বলেন, ‘এই দুই গ্রহের বিন্যাস অত্যন্ত বিরল। প্রতি ২০ বছর অন্তর ব্যবধানের তারতম্য ঘটে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু এবারের যুগলবন্দি অত্যন্ত বিরল। কারণ এই সময় গ্রহ দুটি একে অপরের অনেক কাছে চলে আসবে। এমন এক মহাজাগতিক কাণ্ড দেখার জন্য বহু বছর অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের।’

অধ্যাপক প্যাট্রিক জানান, সবশেষ ১২২৬ সালের ৪ মার্চ ভোরে কাছাকাছি এসেছিল বৃহস্পতি ও শনি। আবারও যে গ্রহ দুটি কাছাকাছি আসছে তা রাতের আকাশ দেখতে পছন্দ করেন এমন অনেকেই বেশ কিছুদিন ধরে খেয়াল করে থাকবেন। এখন রাতের আকাশে নজর রাখলে গ্রহ দুটির দূরত্ব আরও কমেছে বলে বোঝা যায়।

১৬ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই দুই গ্রহকে কাছাকাছি দেখা যাবে বলে জানিয়েছেন পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক তথা জ্যোতির্বিদ প্যাট্রিক হার্টিগান। ২১ ডিসেম্বর ‘যুগ্মগ্রহ’এর আকার ধারণ করার সময় দুই গ্রহের মধ্যে পূর্ণচন্দ্রের ব্যাসের এক পঞ্চমাংশ দূরত্ব থাকবে। তখন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহ দুটির উপগ্রহগুলো দেখা যেতে পারে বলে জানান তিনি।

তবে আপাতদৃষ্টিতে দুই গ্রহকে যতই কাছাকাছি দেখা যাক না কেন, বাস্তবে তাদের মধ্যে কয়েক শ হাজার লাখ মাইলের দূরত্ব বজায় থাকবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর সব প্রান্ত থেকেই যুগলবন্দি দেখা যাবে। তবে নিরক্ষরেখা বরাবর অবস্থিত দেশগুলো থেকে সবচেয়ে ভালোভাবে তা চোখে পড়বে। গ্রহ দুটি এতটাই উজ্জ্বল থাকবে যে গোধূলিতেও আকাশে তাদের দেখা মিলবে।

তবে এবার এই যুগলবন্দি দেখতে না পেলে গ্রহ দুটিকে ফের কাছাকাছি অবস্থানে দেখতে ২০৮০ সালের ১৫ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ফের ২৪০০ সালে একে অপরের কাছাকাছি আসবে এই দুই গ্রহ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা