বরিশাল নগরীর উন্নয়নের দাবিতে বাসদের মানববন্ধন
রাজনীতি

বরিশাল নগরীর উন্নয়নের দাবিতে বাসদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সংসদ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিপুর বাজার ও জিয়া সড়ক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্য মো. রুবেল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ২৮নং ওয়ার্ডের সভাপতি সখিনা বেগম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার সদস্য কৌশিক ব্যাপারি প্রমুখ।

বক্তারা বরিশাল সিটি করপোরেশনের চলাচলের অযোগ্য রাস্তাঘাট, খাল-ড্রেন সংস্কার ও রিকশা-হকার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।

তারা বলেন, ‘নগরীর অন্য এলাকার মতো কাশিপুর-জিয়া সড়ক এলাকার মানুষকেও নির্বাচনের আগে উন্নয়নের স্বপ্ন দেখানো হয়েছিল। উন্নয়নের সেসব ফাঁকা বুলির অসারতা এসব খানা-খন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে।’

‘বরিশাল সিটি করপোরেশনে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের হার অত্যন্ত উচ্চ। কিন্তু নাগরিক অধিকারের নিশ্চয়তা নেই। রাস্তা-খাল-ড্রেনের সংস্কার নেই কিন্তু জনগণের পকেট কাটার সমস্ত আয়োজন রয়েছে।’

এসব অসুস্থ কর্মকাণ্ড পরিহার করে মানবিক এবং জনমুখী কার্যক্রম করার আহবান জানান বক্তারা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা