এমপি একাব্বর সস্ত্রীক করোনাক্রান্ত
রাজনীতি

এমপি একাব্বর সস্ত্রীক করোনাক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বুধবার (১৯ আগস্ট) রাতে তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এমপি একাব্বরের ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত এসব তথ্য জানান।

পারিবারিক সূত্র জানা গেছে, কয়েকদিন আগে ঝর্ণা হোসেনের জ্বর ও শরীর ব্যথা শুরু হয়। রোববার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হলে রিপোর্ট পজেটিভ আসে। দুই দিন পর মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীর ব্যথা হলে বুধবার সকালে তিনি নমুনা দেন। সেদিন বিকালে তার রিপোর্টও পজেটিভ আসে।

বুধবার বিকালে একাব্বর হোসেন ও ঝর্ণা হোসেনের শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পরে তাদের ধানমন্ডির নিজস্ব বাসা থেকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয় বলে সাংসদপুত্র তাহরীম হোসেন সীমান্ত জানান। বাবা-মায়ের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

একাব্বর হোসেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে পরপর চারবারের নির্বাচিত সাংসদ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা