ছবি : সংগৃহিত
রাজনীতি
বিএনপিকে নানক

নির্বাচনে না এলে কবর রচনা হবে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনে না এলে বিএনপির কবর রচনা হবে।

আরও পড়ুন : আধিপত্য টেন্ডার চাঁদাবাজি দ্বন্দ্বে খুন

সোমবার (৫ জুন) বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনের আট ওয়ার্ডে যুবলীগের ১০৪ ইউনিটের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের কটূক্তি করে বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে তাদের প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান বাংলাদেশের সামরিক বাহিনীর ৬০০'র বেশি সামরিক সদস্যকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছিলেন। তারা নাকি রাষ্ট্রকাঠামোকে মেরামত করবে। ওদের কথা শুনে ঘোড়াও হাসে।

আরও পড়ুন : স্যাংশন আমাদের জন্য আনন্দের নয়

তিনি বলেন, যারা রাষ্ট্রের মধ্যে আরেকটি হাওয়া ভবন রাষ্ট্র গঠন করেছিল। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বিএনপির উদ্দেশে বলেন, লজ্জা করে না আপনাদের? বিএনপি নেতারা বলেছিলেন, ‌‘আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনো দিন পদ্মা সেতু করতে পারবে না।’ শুধু তাই নয়, বিএনপি পদ্মা সেতু নির্মাণ বন্ধে নানা ষড়যন্ত্র করেছে।

আরও পড়ুন : ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল

তিনি যুবলীগের নেতাকর্মীদেরকে বলেন, আপনাদের ফোনে যদি কোনো ম্যাসেজ পান। সে ম্যাসেজ পেয়ে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারবেন না? আমাদের মাঝে কোনো বিভেদ নেই। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব।

আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু ও অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে জানিয়ে ইউনিট সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, সকল নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন : অনুমতি না মেলায় কর্মসূচি ১০ জুন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও সরকার নির্বাচন করতে হবে বলেও জানান তিনি।

আমাদের মাঠে ময়দানে থাকতে হবে উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তৈরি থাকতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা