ছবি-সংগৃহীত
রাজনীতি
শেখ হাসিনাকে হত্যার হুমকি

বিএনপির ষড়যন্ত্রের নীলনকশা উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির মধ্য দিয়ে বিএনপির হত্যা-ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির নীলনকশা আবারও দেশের মানুষের কাছে উন্মোচিত হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী

সোমবার (২২ মে) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অর্বাচীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যগতভাবেই বিএনপি একটি খুনির দল; তাদের খুনি চরিত্র বারবার উন্মোচিত হয়েছে। ক্ষমতায় থেকে তারা বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে ২১ আগস্টের মতো নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল; বিরোধীদলে থেকেও তারা খুনের রাজনীতি অব্যাহত রেখেছে।

মন্ত্রী বলেন, বন্দুকের নলের মুখে অসাংবিধানিক পন্থায় অবৈধভাবে ক্ষমতাদখলকারী সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি হত্যা-ক্যু, ষড়যন্ত্র-চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় বলেই তারা নির্বাচনী ব্যবস্থাকে ভূলুণ্ঠিত করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আরও পড়ুন : গায়ানায় ছাত্রাবাসে আগুন, নিহত ২০

তিনি বলেন, প্রায় দেড় কোটি ভুয়া ভোটারের তথাকথিত ভোট ব্যাংক নষ্ট হয়ে যাওয়া এবং ষড়যন্ত্র-চক্রান্তের পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণের নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে। সেই সঙ্গে ভুল রাজনীতির কারণে জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হওয়ায় বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণ করতেও ভয় পায়।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উদার গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে সুসংহত করতে সরকার বদ্ধপরিকর। প্রায় অর্ধ-শতাধিক বেসরকারি টেলিভিশনের অনুমোদন, সংবাদপত্র ও অনলাইন নিউজপোর্টালের লাইসেন্সপ্রাপ্তি সহজ করা; ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের মুক্ত-বাতায়ন উন্মোচনসহ বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে সরকার।

আরও পড়ুন : কাতারের কাছে আরও জ্বালানি চায় সরকার

তিনি বলেন, গণমাধ্যমের অবারিত স্বাধীনতার সুযোগে বিএনপি নেতারা প্রতিদিন টেলিভিশন টকশো এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে বিষোদগার করে চলেছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রয়াসে বাংলাদেশে প্রথমবারের মতো সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশের রাজনীতিতে এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই; তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মুখোমুখি হতে ভয় পায়। সে কারণে বিএনপি আজ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।

আরও পড়ুন : চাঁদকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা

আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করলেও দেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ আবারও বিপুল ভোটে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে জনগণের সেবা ও দেশ পরিচালনার সুযোগ দেবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা