রাজনীতি

জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন বিষয়ক ও বাংলাদেশ নদী শাসন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মে) বেলা ১১টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হল রুম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে সভাপতি হিসেবে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন।

এ ছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,অধ্যাপক এ কে এম এনামুল হক পিএইচডি, জাকির হোসেন খান, ড.শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমূখ।

সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে কার্যকর নীতি ও পরিকল্পনার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা