সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

আমরা এই দেশ থেকে পালাবো না

সান নিউজ ডেস্ক: বিএনপি লাল কার্ড দেখায়। তারা বলে ১০ ডিসেম্বর সরকারের পতন হবে। কী সরকার আছে? শেখ হাসিনা আছে? তারা এখন সরকারকে পালাতে বলে। পালাবার পথ নাকি খুঁজে পাবো না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। আমরা এই দেশ থেকে পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: সরকারকে দাম বৃদ্ধির ক্ষমতা দিয়ে বিল পাস

তিনি বলেন, ‘বিএনপির এখন কি? পদযাত্রা। পদযাত্রা মানে শেষযাত্রা। পদযাত্রা মানে অন্তিম যাত্রা। পদযাত্রা মানে পেছন যাত্রা। পদযাত্রা মানে মরণযাত্রা। মরণযাত্রা শুনেছেন না? ওই মরণযাত্রা হচ্ছে এখন বিএনপির। মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছে আপনাদের নেতা তারেক রহমান। পালাতে আপনারা জানেন, আমরা পালাতে জানি না।’

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, কিছুদিন আগে বিএনপি এখানে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশ, আর এই সমাবেশ আজ সারা দেশ দেখছে। পদ্মা নদীর সব ঢেউ আজ এখানে চলে এসেছে। জনসমুদ্র হয়েছে। এই মাঠে যত লোক, তার ১০ গুণ বাইরে বসে আছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ কখনো পালায় না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মনে বড় জ্বালা। পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে মেট্রোরেলের জ্বালা। এটা যেতে না যেতে টানেলের জ্বালা। এরপর রূপপুরের জ্বালা। গ্রাম হয়ে গেছে শহর, আরেক জ্বালা। জ্বালা রে জ্বালা। যেদিকে তাকাই উন্নয়ন আর উন্নয়ন। এসব দেখে জ্বালায় মরে ফখরুল আর বিএনপি।

তিনি আরও বলেন, খেলা হবে। খেলা হবার আগেই তো পালানো শুরু করেছে। আগেই তো মরণযাত্রা শুরু করেছে। খেলা তবে হবে। আন্দোলনে হবে। নির্বাচনে হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে লুটপাট, অর্থপাচার, হত্যা, ষড়যন্ত্রের বিরুদ্ধে। খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা। খবর আছে? তৈরি হয়ে যান। রেডি হয়ে যান। বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষাটা পাবে, যখন আগামী নির্বাচনে ফের পরাজয়ের মুখ দর্শন করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা