ছবি-সংগৃহীত
রাজনীতি

স্বাধীনতার শত্রুরা এখনও চক্রান্ত করছে

সান নিউজ ডেস্ক: বিএনপিকে জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিনি বলেছেন, স্বাধীনতার শত্রুরা মহান বিজয় দিবসকে নস্যাৎ করার জন্য এখনও চক্রান্ত করছে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।

আরও পড়ুন: রাষ্ট্রদূতকে বিতর্কিত করা ঠিক হয়নি

সেতুমন্ত্রী বলেন, বিজয়কে এখনও সুসংহত করতে পারিনি। বরং বিজয়কে নস্যাৎ করতে তারা অপতৎপরতা চালাচ্ছে। এই অশুভ শক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে প্রতিহত করবো।

তিনি আরও বলেন, বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হবে এই অপশক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা