রাজনীতি

বিএনপি-আ’লীগ পাল্টাপাল্টি সমাবেশ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি ভবনে জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ সকল নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অসহনীয় লোড সেডিং, খুন-গুম, গ্রেফতার, গুলি নেতা-কর্মীদের হত্যা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: হুমকি হয়ে উঠেছে উত্তর কোরিয়া

শনিবার (১০ সেপ্টেম্বর) জেলা, উপজেলা পর্যায়ের সকল শাখা অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা এ বিক্ষোভে সমাবেশ অংশগ্রহন করেন। উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুললের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি'র সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি তাসভিরুল ইসলাম, জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ সোহেল হুসনাইন কায়কোবাদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক সোলায়মান সরকার। মহিলা বিএনপি'র পক্ষে বক্তব্য রাখেন, তাহমিনা বেগম রুবি। এছড়াও বক্তব্য রাখেন, চিলামারী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু হানিফা, নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুলসহ প্রমুখ।

আরও পড়ুন: তিমির সঙ্গে ধাক্কায় নৌকাডুবি: নিহত ৫

অপরদিকে, দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিনের নেতৃত্বে উলিপুর বিএনপি'র বিক্ষোভ-সমাবেশের বিরুদ্ধে বিজয় মঞ্চে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, অধ্যাপক এমএ মতিন, আলহাজ্ মামুন সরকার মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌর আওয়ামী লীগের সদস্য সালমান হাসান ডেভিড।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা