রাজনীতি

প্রধানমন্ত্রীকে কটূক্তি, লাদেন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মিছিলে ইসরাইলি সেনাদের গুলি

শনিবার (২৭ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো. মাছুম ওরফে মাছুম লাদেন (২৮) সোনাইমুড়ী পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক এবং সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আবুল খায়েরের ছেলে।

আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাছুম লাদেন নামে একটি ফেসবুক আইডিতে ২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রীদের সম্পর্কে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য ও ছবি পোস্ট করেন। সোনাইমুড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে ঢাকার নবাবপুর এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার সকালে আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা